শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি: মেয়াদোত্তীর্ণ কিটনাশক বিক্রির অপরাধে চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৭ আগস্ট) চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারে অভিযান চালিয়ে মেসার্স বিসমিল্লাহ বীজ ভান্ডার ও মেসার্স সোহাগ বীজ ভান্ডারকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

এসময় তিনি বলেন, শনিবার বেলা ১২ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে বীজ, কীটনাশক, মাংশর দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এসময় মেসার্স বিসমিল্লাহ বীজ ভান্ডার নামক প্রতিষ্ঠানে তদারকিতে প্রচুর পরিমানে মেয়াদোত্তীর্ণ বীজ-কীটনাশক জব্দ করা হয়। কৃষকের সাথে প্রতারণা করে মেয়াদোত্তীর্ণ বীজ কীটনাশক বিক্রির অপরাধে প্রতিষ্ঠান মালিক আব্দুল মমিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

image

পরবর্তীতে মেসার্স সোহাগ বীজ ভান্ডার নামক প্রতিষ্ঠানে তদারকিতে একই চিত্র পাওয়া যায়। ওই প্রতিষ্ঠান থেকেও অনেক মেয়াদোত্তীর্ণ বীজ কীটনাশক জব্দ করা হয়। এসময় একই অপরাধ ও ধারায় প্রতিষ্ঠানটির মালিক আসলাম উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উভয় দোকান থেকে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশকগুলো মাটিতে পুতে নষ্ট করা হয়।

অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সবজি বাজার, মাংশসহ আরও কিছু প্রতিষ্ঠান তদারকি করা হয়। সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। একই সাথে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে সহযোগিতায় ছিলেন-চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।

সর্বশেষ পাওয়া সংবাদ