শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: অস্বাস্থ্যকরভাবে খাদ্য পণ্য বিক্রয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও মেয়াদ মুল্যবিহীন পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য তৈরি ও পণ্যের প্যাকেটে মেয়াদ মুল্য না লেখার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দেউলি ও দশমিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

এ সময় তিনি বলেন, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দামুড়হুদা উপজেলার দেউলি বাজার ও দশমীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কাঁচামালের আড়তসহ, মাছ-মাংস, সবজি, হোটেল, মুদি দোকান ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এসময় দেউলি বাজারে মেসার্স সোহান স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকি করে অস্বাস্থ্যকরভাবে খাদ্য পণ্য বিক্রি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও মেয়াদ মুল্যবিহীন পণ্য বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠান মালিক আনিসুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে দশমীপাড়ায় মেসার্স রাব্বি ফুড নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য তৈরি ও পণ্যের প্যাকেটে মেয়াদ মুল্য না লেখার অপরাধে প্রতিষ্ঠান মালিক মাহফুজুর রহমানকে ৩৭ ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ২০ টাকা জরিমানা করা হয়।

এসময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। পরে সেখানে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে সহযোগিতায় ছিলেন এস আই সবুজের নেতৃত্বে দামুড়হুদা থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।

সর্বশেষ পাওয়া সংবাদ