বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
advertisement
বিশেষ প্রতিবেদন

পদ্মা ব্যাংকের খেলাপি ঋণ গ্রহীতা সিদ্দিক গ্রেপ্তার

কর্পোরেট সংবাদ ডেস্ক: ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করে যারা খেলাপি হয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পদ্মা ব্যাংক পিএলসি। খেলাপি ঋণ আদায়ে আপোষহীন প্রতিষ্ঠানটি একের পর এক খেলাপিকে নিয়ে আসছে আইনের আওতায়।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ জুন) শেরপুর শাখার খেলাপি ঋণগ্রহিতা মোঃ আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে। শেরপুর থানা পুলিশ পদ্মা ব্যাংক পিএলসির শেরপুর শাখা এবং রিকভারি টাস্কফোর্স টিমের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

শেরপুর শাখার বিএল লোন অ্যাকাউন্ট মেসার্স সোহাগ ইলেক্ট্রনিক্সের মালিক মোঃ আবু বক্কর সিদ্দিকের কাছে পদ্মা ব্যাংকের সুদে মুলে পাওনা এক কোটি টাকা। পদ্মা ব্যাংক পিএলসির করা মামলায়, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ এ ঢাকা মহানগর দায়রা জজ আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ