বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
বিশেষ প্রতিবেদন

কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে অটোরিক্সাচালক গ্রেপ্তার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে সিএনজিচালিত অটোরিক্সার এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাঁকে আটকের পর রাতে কুলাউড়া থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে ভুক্তভোগী কিশোরীর মা মামলা করেন।

গ্রেপ্তারকৃত অটোরিক্সা চালকের নাম মো. ফুরকান আলী (৩৫)। তিনি কুলাউড়া উপজেলার একিদত্তপুর এলাকার বাসিন্দা।

কুলাউড়া থানার পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, সম্প্রতি যাত্রী পরিবহনের সময় উপজেলার এক দিনমজুর পরিবারের কিশোরীর সঙ্গে ফুরকানের পরিচয় হয়। গত বৃহস্পতিবার বিকেলে মেয়েটির সঙ্গে তার বাড়ির সামনের রাস্তায় ফুরকানের দেখা হয়। তিনি কিশোরীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে নিজের বাড়িতে নিয়ে গিয়ে একটি কক্ষে আটকে রাখেন। এরপর রাতে ধর্ষণ করেন। এতে কিশোরী অসুস্থ হয়ে পড়ে। গতকাল বিকেল চারটার দিকে কিশোরীকে গাড়িতে তুলে উপজেলার টিলাগাঁও ইউনিয়নে নিয়ে যান ফুরকান। সেখানে নির্জন স্থানে মেয়েটিকে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে তাঁর গাড়ি আটকানো হয়। এরপর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ফুরকান ও কিশোরীকে থানায় নিয়ে যায়। খবর পেয়ে কিশোরীর স্বজনেরা থানায় ছুটে যান। রাতে কিশোরীর মা বাদী হয়ে ফুরকানকে আসামি করে থানায় মামলা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ প্রতিবেদককে বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। নির্যাতনের শিকার মেয়েটি খুবই অসুস্থ। তাকে চিকিৎসার জন্য মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে। ফুরকানকে শনিবার পুলিশি প্রহরায় মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ