বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
বিশেষ প্রতিবেদন

বগুড়ায় জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার ৪

বগুড়া প্রতিনিধি: বগুড়ার চাঞ্চল্যকর শরীফ ও রুমন হত্যার ঘটনায় মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠুসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তিনজনকে পুলিশ এবং একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার শহরের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ জোড়া খুনের ঘটনায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, কাউন্সিলর ও শ্রমিক নেতাসহ ২৮জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দিবাগতরাতে বগুড়া সদর থানায় এ মামলা রেকর্ড করা হয়। এ ঘটনায় মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে, হত্যাকান্ডের ঘটনায় মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু তার ছোট ভাই জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সৈয়দ সার্জিল আহমেদ টিপু ও পৌরসভার ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহ মো. মেহেদী হাসান হিমুসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার রাতে নিহত শরিফের মা বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শাহীনুজ্জামান।

অন্য গ্রেপ্তাররা হলেন-সদরের সুলতানগঞ্জ পাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে ছাত্রলীগ আজবিন রিফাত (১৯), নিশিন্দারা খাঁপাড়া এলাকার আব্দুল গফুর এর ছেলে শেখ সৌরভ ও নিশিন্দারা পূর্বপাড়ার মৃত আব্দুল কুদ্দুস এর ছেলে নাঈম হোসেন (২৮)।

এর আগে সোমবার (১৭ জুন) রাত দেড়টায় নিশিন্দারা চকপাড়া এলাকার জাহিদ মিয়ার ইউক্যালিপ্টাস বাগানের গলিতে ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে রুমন (১৭) ও দুদু মিয়ার ছেলে শরিফ (১৮)কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তারা গোলাগুলির ঘটনাও ঘটায়। এ ঘটনায় নিহতদের বন্ধু একই এলাকার মোঃ বাদলের ছেলে হোসাইন পায়ে গুলিবিদ্ধ হন। পরে খবর পেয়ে পুলিশ লাশ দুটো উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এবং হোসাইনকে চিকিৎসার জন্য ওই হাসপাতালে ভর্তি করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ঈদের দিন বিকেলে নামাজগড় থেকে হাকিরমোড়গামী নির্মাণাধীন রাস্তা দিয়ে যাওয়ার সময় নিহত রুমনের মোটর সাইকেল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ সার্জিল আহম্মেদ টিপুর গাড়িতে ধাক্কা লাগে। ওই গাড়িতে টিপুর মেয়ে ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে আসামীরা ওই দিন রাত ১২টায় শরিফ শেখ, রুমন, হোসাইনকে ঘটনাস্থল চকরপাড়ার জাহিদ মিয়ার ইউক্যালিপ্টাস বাগানে মীমাংসার কথা বলে ডেকে নিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত), মো,শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ১৮ জুন দিবাগত রাত ১২টায় মামলাটি দায়ের করা হয়। ইতোমধ্যে মামলার আসামী হিসেবে ছাত্রলীগ নেতা রিফাতসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন বলেন, গতকাল সৈয়দ কবির আহম্মেদ মিঠুকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে ডাকা হয়। এরপর তদন্ত শেষে রাত ৩টায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ