শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
“৪র্থ আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ড” পেলো এনসিসি ব্যাংক মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, হুঁশিয়ারি আইনমন্ত্রীর হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী বোয়েসেলের নতুন রেকর্ড - বিদায়ী অর্থবছরে সর্বোচ্চ ১৯,১৯৭ কর্মী বিদেশে প্রেরণ কনসার্টে মাথায় বোতল আঘাত: যা বললেন সংগীতশিল্পী হাসান নোয়াখালীতে তিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার সিরিজ শুরুর আগে বড় ধাক্কা - প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হার বাংলাদেশের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনবে সরকার চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রিস উপকূলে দুই শতাধিক অবৈধ অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক
advertisement
বিশেষ প্রতিবেদন

মনোহরদীতে ইভটিজারকে মোবাইল কোর্টে জরিমানা

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে এক মাদ্রাসা ছাত্রীকে উত্যক্তের ঘটনায় রবেল নামে এক ইভটিজারকে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এই ইভটিজারকে জরিমানা করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজস্ট্রেট মো: রেজাউল করিম।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মনোহরদীর কৃষ্ণপুর গ্রামের যুবক রবেল দীর্ঘদিন ধরে স্থানীয় এক মাদ্রাসা শিক্ষার্থীকে উত্যক্ত করে আসছিলো। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আবার ওই মাদ্রাসা শিক্ষার্থীকে উত্যক্ত করে রবেল। পরে মোবাইল কোর্টে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান দুলাল বিএসসিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইভটিজার রবেল মনোহরদীর কৃষ্ণপুর গ্রামের ইদ্রীস আলীর ছেলে।

মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রেজাউল করিম জানান, মাদ্রাসা শিক্ষার্থীকে উত্যক্ত করার অপরাধে মোবাইল কোর্টে রবেলকে জরিমানা করা হয়েছে। সে আর কোনদিন অপরাধ করবে না মর্মে একটি লিখিত অঙ্গিকার নামাও প্রদান করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ