শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
সিরিজ শুরুর আগে বড় ধাক্কা - প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হার বাংলাদেশের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনবে সরকার চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রিস উপকূলে দুই শতাধিক অবৈধ অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপ শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন
advertisement
বিশেষ প্রতিবেদন

গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবি, গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ ও অশ্লীল ছবি সংরক্ষণ করে করে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। .

গ্রেফতার মেহেদী হাসান আসিফ (২৪) উপজেলার শরীফপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বাবুনগর গ্রামের লুত ড্রাইভার বাড়ির আমির হোসেনের ছেলে।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এর আগে, গতকাল মঙ্গলবার নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর এলাকার মাইজদী পৌর পার্কের প্রধান ফটক থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ভিকটিম (১৮) লিখিত অভিযোগে জানান, জনৈক ব্যক্তি তার সরলতার সুযোগ নিয়ে কিছু ভিডিও মোবাইল ফোনে ধারণ করে এবং কিছু আপত্তিকর ছবি সংরক্ষণ করে চাঁদা দাবি করেন। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য মেহেদী হাসান আসিফ কে আটক করে ডিবি পুলিশ। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন ও পেনড্রাইভে সংরক্ষিত অবস্থায় ভিকটিমের আপত্তিকর ভিডিও ও অশ্লীল ছবি পাওয়া যায়। তাৎক্ষণিক ১টি মোবাইল ও ১টি পেনড্রাইভ ঘটনাস্থল থেকে জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ ঘটনাতর সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জন্য ভিকটিম ও আসামি এবং জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ