শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
সিরিজ শুরুর আগে বড় ধাক্কা - প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হার বাংলাদেশের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনবে সরকার চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রিস উপকূলে দুই শতাধিক অবৈধ অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপ শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন
advertisement
বিশেষ প্রতিবেদন

কাশিমপুর কারাগারে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দেশীয় অস্ত্র ও গাঁজা নিয়ে প্রবেশের দায়ে গাজীপুর সিটি করপোরেশনের ট্রাক চালকসহ দুইজনকে আটক করেছে করে কারারক্ষীরা।

পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আশরাফ উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার ছোট দেওরা এলাকার ট্রাকচালক মো. আবু নাঈম (২৮) ও একই থানার শান্তি পল্লী এলাকার চালকের সহকারী মো. আশরাফ (৩০)।

পুলিশ কর্মকর্তা বলেন, শুক্রবার ময়লা-আবর্জনা আনতে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ঢুকছিল গাজীপুর সিটি করপোরেশনের একটি ড্রাম ট্রাক। এসময় কারারক্ষীরা ট্রাক তল্লাশি করে ট্রাকের সিট কাভারের ভেতর থেকে কালো টেপ দিয়ে প্যাঁচানো প্রায় ২৫০ গ্রাম গাঁজা, ২টি দা, ১টি চাকু এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করে। পরে পুলিশে খবর দেয়া হলে তাদের আটক করে কোনাবাড়ি থানায় আনা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ