বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
advertisement
বিশেষ প্রতিবেদন

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২

কর্পোরেট ডেস্ক : রাজধানীতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৯ আগস্ট) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

ডিএমপি জানায়, সোমবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাদের কাছ থেকে ৮৫ হাজার ০৫ পিস ইয়াবা, ২৪ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬৭ গ্রাম ৯১ পুরিয়া হেরোইন, ৬ বোতল বিদেশিমদ ও ১৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা রুজু হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ