শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চাল জব্দ

কর্পোরেট ডেস্ক : বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২১ আগস্ট) ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও এক ব্যবসায়ী পালিয়ে গেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার দোবাড়ীয়া গ্রামের মো. ফেরদৌস আলম (৩৮) এবং দক্ষিণভাগ গ্রামের মো. মোখলেছার রহমান দিপু (৫৫)। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম আলম প্রামাণিক। তিনি গাবতলীর রামেশ্বপুর ইউনিয়নের বাসিন্দা।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। খাদ্য অধিদপ্তর বিভাগের নাম সম্বলিত প্রতিটি বস্তার গায়ে লেখা আছে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’।

তিনি আরও বলেন, প্রতি বস্তা ৩০ কেজি ওজন হিসেবে ১৫৫ বস্তায় মোট ৪ হাজার ৬৫০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা সরকারি চাল অবৈধপন্থায় কালোবাজারে কেনাবেচা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ