শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

নেই কোন সার্টিফিকেট তবুও ডাক্তার পদবিতে রোগী দেখছেন

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: বিএমডিসির অনুমোদন ছাড়া ডাক্তার পদবি ব্যবহার করে সাইনবোর্ড টাঙিয়ে রোগীদের চিকিৎসা করে আসছেন। মৌলভীবাজারের জুড়ী উপজেলার কলেজ রোড মেসার্স স্বস্তি দীপ ফার্মেসিতে, জায়ফরনগর গ্রামের রসময় বিশ্বাস এর ছেলে সাধন বিশ্বাস নামক এক ভুয়া ডাক্তার।

দীর্ঘ দিনের অনুসন্ধানে জানা গেছে বিগত কয়েক বৎসর থেকে ঐ ভুয়া ডাক্তার কলেজ রোড মেসার্স স্বস্তি দীপ ফার্মেসিতে রোগী দেখছেন নিয়মিত। পল্লী চিকিৎসক সাধন এর বর্তমানে ডাক্তারি কোনো ডিগ্রী নাই ফলে ভুয়া ডাক্তার সাধন বিশ্বাস, প্রতিদিন ২০ থেকে ২৫ জন রোগী দেখছেন তাও সিরিয়ার অনুযায়ী।

সাধন এর সাথে কথা বলে জানা যায় সে রোগীর চাহিদা অনুযায়ী হাই এন্টিবায়োটিক লিখেন ও সিবিআর রোগীদেরকে সেলাই সহ ছোট্ট ছোট্ট সিজার করে আসছেন দীর্ঘদিন যাবত।

এ ব্যাপারে জানতে চাইলে এ প্রতিবেদককে, সাধন বলেন তিনি তার মিথ্যা বিজ্ঞাপনের সাইনবোর্ড খুলে ফেলবেন এবং সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে মৌলভীবাজার জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ জানান, খুঁজ নিয়ে দেখছি তার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ