শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

সিরাজগঞ্জে ৩২৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় রোববার (৬ আগষ্ট) রাত ১০টা ১৫ মিনিটে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন বহুতী গ্রামস্থ নলকা টু সিরাজগঞ্জ গামী পাকা রাস্তার দক্ষিন পাশে চারা বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে ৩২৫ (তিনশত পচিশ) পিচ ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এছাড়াও তার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী, ১ মোঃ মহর আলী গোতন (২৮), পিতা-মোঃ জহিরুল ইসলাম, মাতা-জমিলা খাতুন, সাং-শিয়ালকোল,পোঃ শিয়ালকোল, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিলো।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ