সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
বিশেষ প্রতিবেদন

মৌলভীবাজারে অপহৃতা কিশোরী উদ্ধার, অপহরণকারী আটক

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ও অপহৃতাকে উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার রাত ৩টার দিকে রাজনগর থানায় অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সওকত মাসুদ ভূইয়া ও এসআই সুলেমান আহমদ এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় মাদারিপুর জেলার শিবচর থানার কুতুবপুর গ্রাম থেকে অপহরণ মামলার আসামি আলেক মিয়া (২৫)কে গ্রেপ্তার করেন।

এসময় অপহৃতা কিশোরী ছদ্মনাম (রহিমা) কে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আলেক মিয়া কমলগঞ্জ উপজেলার প্রতাপি গ্রামের তালেব মিয়ার পুত্র।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত অপহরণকারীকে বৃহস্পতিবার পুলিশি প্রহরায় মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ