সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
advertisement
বিশেষ প্রতিবেদন

বেলকুচিতে ভূয়া রেজুলেশন করে স্কুলের জায়গা বিক্রির অভিযোগ

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কে সি শালদাইড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল হালিমের বিরুদ্ধে ভূয়া রেজুলেশন করে জায়গা বিক্রির অভিযোগ করেছেন স্কুলের অভিভাবক সমাবেশে’।

এঘটনায় গত শনিবার (২২ জুলাই) বিকালে উপজেলার কে,সি শালদাইড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মোবারক মাষ্টারের সঞ্চালনায় ও সুজাবত আলী মাষ্টারের সভাপতিত্বে কে সি শালদাইড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশে এসব তথ্য উপস্থাপন করেন।

সমাবেশে বক্তারা বলেন, ওয়ার্ড আ.লীগের সভাপতি ও স্কুলের ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল হালিম আকন্দ ভূয়া রেজুলেশন করে স্কুলের ১০১ শতাংশ ভূমি তার আপন ভাতিজা শহিদুল ইসলাম ও ভাতিজার স্ত্রী মুক্তা পারভিনের নিকট বিক্রি করে দেয়ার অভিযোগ তোলেন।

image-94

তারা আরও বলেন, স্কুলের জায়গা জালিয়াতি করে তিনি বিক্রি করেছেন। অবিলম্বে দলিল বাতিল করে স্কুলের জায়গা ফেরৎ দেয়ার আহ্বান জানান।

এঘটনা সম্পর্কে জানতে ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল হালিম আকন্দের সাথে মুঠোফনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজ সেবক সেলিম রেজা লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজ সেবক আবুল কালাম লিটন, ইউপি নুরুল ইসলাম তুহিন, অত্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী, সাবেক ইউপ সদস্য আব্দুল মজিদ, শ্রমিক লীগ নেতা হাসমত আলী, পরিচালনা কমিটির সদস্য মাসুদ মাষ্টার প্রমুখ’।

সর্বশেষ পাওয়া সংবাদ