শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

কুলাউড়ায় নিষিদ্ধ জালে মাছ শিকারে ১৯ জেলেকে জরিমানা

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় নিষিদ্ধ বেড় জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করায় ১৯ জেলেকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৫ জুলাই) দিনব্যাপী উপজেলার হাকালুকি হাওরের কাঙ্গলি গোবরকুরি, চিকনামাটি অভয়াশ্রমে অভিযান চালিয়ে তাদেরকে এ জরিমানা করা হয়েছে।

এ ছাড়া পঁচা মাছ বিক্রির অপরাধে পৌরসভাস্থ দক্ষিণ বাজারে ৩ জন মাছ বিক্রেতাকে ৩ হাজার ৫ ‘শত টাকা জরিমানা করে ও পরে পঁচা মাছ বিনষ্ট করার জন্য মাটিচাপা দিয়ে দেয়া করা হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, হাকালুকি হাওরের কাঙ্গলি গোবরকুরি, চিকনামাটি অভয়াশ্রম এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ অভিযান পরিচালনা করে। এ সময় অভয়াশ্রমে পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ বেড় জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় জালসহ ১৯ জনকে আটক করে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে তাদের কাছ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যেমানের ১৪ হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ। অভিযানে পরিচালনায় সহায়তা করে কুলাউড়া থানাপুলিশের একটি দল।

সর্বশেষ পাওয়া সংবাদ