শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

রায়পুরায় ইয়াবাসহ ১২ মামলার আসামী গ্রেপ্তার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি॥

নরসিংদীর রায়পুরা থেকে ১ হাজার ১০ পিস ইয়াবাসহ স্বপন মিয়া (৪৫) নামে ১২ মামলার এক আসামী গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী।

এর আগে শুক্রবার বিকালে রায়পুরা থানার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত স্বপন মিয়া রায়পুরা থানার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর পশ্চিমপাড়া এলাকার মৃত ফজর আলীর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীরনগর পশ্চিমপাড়ার কোমড়া বিল সংলগ্ন জনৈক মনু মিয়ার বাড়ির সামনের তিন রাস্তার মোড়ে অভিযান চালায় থানা পুলিশ। এসময় মারামারি, হত্যা চেষ্টা, নারী নির্যাতন, অস্ত্র ও বিস্ফোরকসহ ১২ মামলার আসামী স্বপন মিয়াকে আটক করা হয়। পরে তার দখল থেকে ৫টি প্যাকেটভর্তি এক হাজার ১০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় মামলা করা শেষে আসামী স্বপন মিয়াকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সর্বশেষ পাওয়া সংবাদ