সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা - পরিসংখ্যান ও সমীকরণে কে এগিয়ে? মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর এনসিসি ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ১০তম সভা অনুষ্ঠিত টানা ২ দফা কমার পর ফের বাড়লো স্বর্ণের দাম বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার সঙ্গে তারেক রহমানের আলোচনা শার্শায় ইয়াবাসহ যুবক আটক
advertisement
বিশেষ প্রতিবেদন

গাজীপুরে ছিনতাইকারীদের হামলায় ফল ব্যবসায়ী নিহত


গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ২৭নং হানকাটা এলাকায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত ভোরে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা জিয়াউল ইসলাম।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আব্দুল মোমেন শেখ কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, বৃহস্পতিবার দিবাগত ভোর ৫টার দিকে আব্দুল মোমেন ইজি বাইক যোগে চৌরাস্তা ফলের আরতে ফল কিনতে আসছিলেন। হানকাটা ব্রিজ
এলাকায় পৌঁছলে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় বাঁধা দিলে ছিনতাইকারী তার বুকে লোহার তৈরি বর্শা দিয়ে আঘাত করে।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান মোমেন।

ঘটনার পর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দায়ীদের গ্রেপ্তারসহ পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ