শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

নোয়াখালীতে টিসিবির পণ্য জব্দ, ৪০ হাজার টাকা অর্থদণ্ড

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার একটি মুদি দোকান থেকে ৭০ কেজি টিসিবির মসুরের ডাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে মেয়াদ উত্তীর্ণ গুড়া হলুদ, মসলা, গুড়া মরিচ, রাঁধুনি নানা রংয়ের মিক্স মসলা বিক্রির দায়ে ওই দোকানদারকে ৪০হাজার টাকা জরিমানা করা হয় ।

মঙ্গলবার (১১ জুলাই) সকালের দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট বাজার এলাকার এমপি মার্কেটের সালমা ষ্টোরে এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরমজিদ ভূঞারহাট বাজার এলাকার সালমা ষ্টোরে অভিযান চালিয়ে ৭০ কেজি টিসিবির মসুরের ডাল জব্দ করা হয়। পরে ওই ডাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার জিম্মায় রাখা হয়। অভিযানে মেয়াদ উত্তীর্ণ গুড়া হলুদ মসলা, গুড়া মরিচ, রাঁধুনি নানা রংয়ের মিক্স মসলা বিক্রির দায়ে ওই দোকানীকে ভোক্তা অধিকার আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় । তবে অভিযানের সময় দোকানের মালিক বিল্লাকে দোকানে পাওয়া যায়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ