শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

বাবা-মাকে মারধর, মাদকসেবী দুই ভাইয়ের কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে বাবা-মাকে মারধর ও এলাকার শান্তি বিনষ্ট করার দায়ে মাদকসেবী দুই ভাইকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত অর্থদন্ড অনাদায়ে অতিরিক্ত আরো ২ মাসের কারাদন্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলো-উপজেলার পাঁচগাও ইউনিয়নের আফসারখিল গ্রামের হাজী বাড়ির নুরুল আমিনের ছেলে সামছুল আলম (৪০) ও ফজলু (৩২)।

শনিবার (৮ জুলাই) দুপু দেড়টার দিকে উপজেলার পাঁচগাও ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় এ সাজা দেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকসেবী দুই ছেলে তাদের বাবা- মাকে প্রায় মারধর করত। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরের দিকে তাদের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে দুই মাদকসেবীর জিহ্বা দেখে মাদক সেবন করার সত্যতা পাওয়া যায়। একই সাথে বাবা-মাকে মারধর ও এলাকার শান্তি বিনষ্ট করার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও অতিরিক্ত ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড আদেশ দেওয়া হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখলীর কর্মকর্তারা ও চাটখিল থানার একদল পুলিশ।

সর্বশেষ পাওয়া সংবাদ