শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

নারী পাচারকারী চক্রের মূল হোতাসহ ৩ সদস্য আটক

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে নারী পাচারকারী চক্রের মূলহোতাসহ তিন সদস্যকে আটক করেছে র‍্যাব সদস্যরা।

বৃহস্পতিবার (২২ জুন) সকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পাচারকারী চক্রের প্রধান শ্যামনগর উপজেলার ইমরান গাজী (৩০), সাবানা সুলতানা (২৫) ও খুলনার কয়রা উপজেলার আব্দুস সালাম শেখ।

সাতক্ষীরা র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গালিব হুসাইন খান জানান, শ্যামপুর থানার জুরাইন পাইপরাস্তা এলাকা থেকে এক নারীকে সৌদি আরবে ভাল বেতনে চাকুরির প্রলোভন দেখিয়ে ভারতের বসিরহাট নিয়ে যায়। সেখানে ওই নারীকে যৌনপল্লীতে বিক্রি করে দেয়। ভিকটিম যৌনপল্লীর অত্যাচার সহ্য করতে না পারায় যৌনপল্লী পরিচালনাকারী লোকজন তাকে আসামিদের নিকট ফেরত দিয়ে প্রদানকৃত টাকা ফেরৎ চায়। এরপর আসামিরা যৌনপল্লীর কাজে রাজি করাতে একটি হোটেলে নিয়ে ভিকটিমকে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। ঘটনাটি জানাজানি হওয়ার পর ভারতীয় একটি এনজিও বিডিএল স্মাইল চাইল্ড ফাউন্ডেশন ভিকটিমকে উদ্ধার করে। বর্তমানে তিনি ওই এনজিওর হেফাজতে রয়েছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় ভিকটিমের স্বামী ফয়সাল ঢাকার শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় এজহার নামীয় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের ওই থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনা স্বীকার করেছে। এ ছাড়া পূর্বে আরও বেশকিছু নারীকে তারা পাচার করেছে বলে র‍্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ