বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
বিশেষ প্রতিবেদন

মৌলভীবাজারে উপবৃত্তির অর্থ নিয়ে দুর্নীতির অভিযোগ

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার জুড়ীতে হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ে উপবৃত্তি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (১৩ জুন ) এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন একই বিদ্যালয়ের অভিভাবক ও ইউপি সদস্য ইমদাদুল ইসলাম চৌধুরী মাসুম ও অভিভাবক সদস্য মোঃ আছলম উদ্দিন।

অভিযোগ সূত্রের বরাত দিয়ে জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও উপবৃত্তির তালিকা পাঠিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। তবে এবারের তালিকায় নিয়মবহির্ভূতভাবে হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি হাকালুকি আশ্রয় কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থীর নাম উপবৃত্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য সামছ উদ্দিন, কমিটির সদস্য মুদছির আলী ও তারেক আহমদ আজির বলেন, হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদ দিয়ে হাকালুকি আশ্রয় কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তিতে অন্তর্ভুক্তির বিষয়ে আমরা কিছুই জানি না। সভাপতি ও প্রধান শিক্ষক একক ভাবে এ কাজ করেছেন।

অভিযোগের বিষয়ে হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুহিবুর রহমান বলেন, অভিযোগের বিষয়টি সঠিক নয়। আমরা নিয়মতান্ত্রিক ভাবেই উপবৃত্তির তালিকা পাঠিয়েছি।

উপজেলা নির্বাহী অফিসারে রঞ্জন চন্দ্র দে এর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ