বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
বিশেষ প্রতিবেদন

অবৈধভাবে সীমকার্ড বিক্রয়কারী প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও এলাকা হতে অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সীমকার্ড বিক্রয়কারী চক্রের মূলহোতা মোঃ রাকিব হাসানকে (২৩) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। এ সময় বিপুল পরিমাণ অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সীমকার্ড জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ জুন) সন্ধে ৬টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের মূলহোতা মোঃ রাকিব হাসানকে ১৯৪ টি অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সীমকার্ডসহ গ্রেফতার করে র‌্যাব-৩।

ধৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সে দীর্ঘদিন যাবৎ রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সহজ সরল মানুষের নিকট হতে প্রতারণামূলকভাবে তথ্য হাতিয়ে এসব অবৈধ রেজিস্ট্রেশনকৃত সীমকার্ড সংগ্রহপূর্বক ক্রয়-বিক্রয় করে আসছে। এসব সীমকার্ড ব্যবহার করে বিভিন্ন অপরাধী চক্র তাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে থাকে। এরই সুযোগকে কাজে লাগিয়ে অপরাধী চক্র আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে নিজেদেরকে গোপন রাখতে পারে। এসকল অসাধু সীমকার্ড ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ