বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
বিশেষ প্রতিবেদন

হোটেল ম্যানেজারকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা; প্রধান আসামি গ্রেফতার

মোঃ বাদল হোসেন, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে চাঁদা না পেয়ে হোটেল ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি শাকিব গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে বরিশালের থেকে শাকিব গাজীকে গ্রেফতার করা হয়। 

শনিবার (১০ জুন) সকালে পটুয়াখালী পুলিশ অফিসে আয়োজিত প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

image-15

পুলিশ সুপার জানান, শুক্রবার রাতে বরিশাল উজিরপুর থেকে তাকে তার খালা বাড়ি থেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিব তার অপরাধ স্বীকার করেছেন। শাকিবকে আদালতে উপস্থাপন করার প্রক্রিয়া চলছে। 

গত ২ জুন সন্ধ্যায় পটুয়াখালী পৌর শহরের ফটিকের খেয়াঘাট এলাকার সিকদার রেস্ট হাউজের দ্বিতীয় তলায় ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের কাছে চাঁদা দাবি করেন শাকিব গাজী। এ সময় চাঁদা না দেওয়ায় তার গায়ে পেট্রোল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় শাকিব। স্থানীয়রা জাহাঙ্গীরকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হলে ৭ জুন রাতে তার মৃত্যু হয়। ৯ জুন সকালে পটুয়াখালী দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ