শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

দুর্গন্ধযুক্ত-অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অপরাধে ২ ফ্যাক্টরিকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে দুটি আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে আইসক্রিম তৈরি ও প্যাকেটে মেয়াদ মুল্য না দেয়ার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার বেলা ১ টার দিকে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সজল আহম্মেদ জানান, আলমডাঙ্গা উপজেলার হাউসপুর ও জামজামি রোড এলাকায় ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। অভিযানে আইসক্রিম ফ্যাক্টরি, মুদিখানা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এসময় হাউসপুর এলাকায় মেসার্স শাপলা সুপার আইসক্রিম নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে আইসক্রিম তৈরি ও প্যাকেটে মেয়াদ মুল্য না দেয়ার অপরাধে প্রতিষ্ঠান মালিক মিরাজ আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও প্রতিষ্ঠানটি ৩ দিনের জন্য বন্ধের নির্দেশ দেয়া হয়। এ ৩দিন কোন পণ্য তৈরি বা বাজারজাত করতে পারবেন না। শুধুমাত্র পরিস্কার পরিচ্ছন্নতা ও কারখানার মান উন্নয়নের কাজ করবে।

অপর একটি প্রতিষ্ঠান মেসার্স মুছা সুপার আইসক্রিম মালিক সুমন আহম্মেদকে আইসক্রিম প্যাকেটে মিথ্যা বিজ্ঞাপন দেয়া ও যথাযথভাবে পণ্য বিক্রি না করার অপরাধে ৪৫ ধারায় ১০ হাজসর টাকা জরিমানা করা হয়। অভিযানে ২টি আইসক্রিম ফ্যাক্টরি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সবাইকে আইন মেনে ব্যবহার পরিচালনার জন্য নির্দেশনা দেয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা পৌর স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও এস আই মাহমুদুলের নেতৃত্বে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।

সর্বশেষ পাওয়া সংবাদ