শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

অপহরণ আতঙ্কে কাঁপছে টেকনাফ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: টেকনাফের সাধারণ মানুষের মাঝে অপহরণ আতঙ্ক বিরাজ করছে। যেকোন সময়ে অপহরণকারীদের কবলে পড়তে পারে এমন ভয়ে অনেকে নিয়মিত ঘর থেকে বেরুচ্ছেনা।

রোহিঙ্গাদের কয়েকটি সনন্ত্রাসী গোষ্ঠী এসব অপহরণ কর্মকাণ্ডে জড়িত রয়েছে। তাদের সাথে স্থানীয় একটি চক্রের সংযোগ রয়েছে। মুক্তিপন না পাওয়া গেলে অপহৃতদের ছেড়ে দেয়া হচ্ছেনা। অপহরণের সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে উপজেলার হ্নীলা, হোয়াইক্যং, বাহারছড়া ও সদর ইউনিয়নের একাংশ।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, বেশির ভাগ অপহরণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোন ধরনের অভিযোগ করা হয়না। যেসব ঘটনায় অভিযোগ করা হয়, আমরা তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করে থাকি। এক্ষেত্রে পুলিশ আন্তরিকভাবে কাজ করে। কয়েকটি অপহরণের ঘটনায় পুলিশের অভিযানে অপহরণকারীরা উপায়ান্তর না দেখে অপহৃতদের রেখে পালিয়ে গেছে। এসব ঘটনায় আমরা অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নিতে পারি।

সর্বশেষ পাওয়া সংবাদ