শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

সাতক্ষীরায় আদালতের বারান্দায় প্রতিপক্ষকে ছুরিকাঘাত

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় আদালতের বারান্দায় প্রতিপক্ষের একজনকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে মামলার বাদীপক্ষের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১২ টার দিকে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতের বারান্দায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির শুকুর আলী সরদার (৪৫)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খানপুর ইছাপুর গ্রামের বাসিন্দা ও পুরুলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার

আহত শুকুর আলী বলেন, কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের আখেরুল ইসলাম ওরফে আজাহারুল ইসলামের কাছ থেকে ৬৭ শতক জমি ক্রয় করি। যেটা নিয়ে একই এলাকার আবু সাঈদ সোহেলের সাথে তার বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত কারনে সোহেল একটি মামলা করেন। সেই মামলায় নোটিসের জের ধরে আজ সকালে আদালতে হাজির হই। ওই সময় বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় সোহেল আমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বিষয়টি আদালতকে অবহিত করে পুলিশের সহায়তায় সাতক্ষীরা সদর হাসপাতালে আমাকে ভর্তি করা হয়।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণুপদ পাল হামলাকারী আবু সাঈদ সোহেলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ