বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
বিশেষ প্রতিবেদন

দুর্নীতি ও অনিয়ম: জাহাঙ্গীর আলমকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতসহ ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে।

আগামী সোমবার (২২ মে) সকাল ১০টায় জাতীয় পরিচয়পত্র এবং অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডসহ দুদক কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। দুদকের উপপরিচালক মো. আলী আকবর ১৫ মে এই নোটিশে স্বাক্ষর করেন।

কমিশন আইনের ১৯ ও ২০ ধারা মতে ‘অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শ্রবণ ও গ্রহণ’করার জন্য দেওয়া এই নোটিশে অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎসহ ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের কথা উল্লেখ করা হয়েছে।

নোটিশ থেকে জানা গেছে, অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য উপপরিচালক মো. আলী আকবরকে টিম লিডার এবং সহকারী পরিচালক মো. আশিকুর রহমানকে সদস্য করে দুই সদস্য বিশিষ্ট টিম গঠন করে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে অভিযোগ বিষয়ে তার কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে।

আরও পড়ুন:

দলের পর এবার বউ হারালেন জাহাঙ্গীর আলম!

জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার

সর্বশেষ পাওয়া সংবাদ