বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
বিশেষ প্রতিবেদন

ঝিনাইদহের সড়ক মহাসড়কে হাতি নিয়ে চাঁদাবাজি

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-যশোর সড়কের বিভিন্ন স্থানে রুগ্ন একটি হাতি নিয়ে চাঁদাবাজি শুরু করেছে তার মাহুত। শুক্রবার বিকালে সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকার রাকিবের চায়ের দোকানের সামনের একটি রুগ্ন হাতি নিয়ে চাঁদাবাজি করতে দেখা গেছে। সড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে আদায় করা হয় টাকা।

হাতির ভয়ে অনেক নারী বাইকার ও সাধারণ মোটরসাইকেল যাত্রীদের ভীতসন্ত্রস্ত দেখা গেছে। অনেক পথচারী হাতি দেখে দৌড়াতে পালিয়ে যায়। হাতির মাহুত লালন হোসেন পিঠে বসে বিশেষ নির্দেশ দিলে রুগ্ন হাতিটি মোটরসাইকেল, থ্রি হুইলার, ইজিবাইক, বাস, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাস থামিয়ে টাকা আদায় করছে। হাতিটি তার শুঁড় উচু করে গতিরোধ করছে। পাঁচশ টাকার কম দিলে গ্রহন করছে না। এক’শ টাকা দিতে গেলে রাস্তার উপর ঘন্টার পর ঘন্টা দাড় করিয়ে রাখা হচ্ছে। এমন এক যাত্রী হচ্ছে হরিণাকুন্ডু উপজেলার মাইক্রোবাস চালক রাজিব হাসান।

তিনি জানান, আমি হরিণাকুন্ডু থেকে বিয়ের ভাড়া নিয়ে বিষয়খালীর কেশবপুর গ্রামে যাচ্ছিলাম। হঠাৎ বিষয়খালী বাজার এলাকায় এক বিশাল রুগ্ন হাতি গতিরোধ করে দাড়ায়।

রাজিব জানান, আমার গাড়ি থামিয়ে ৫’শত টাকা দাবি করে। কিন্তু আমি তা দিতে রাজি না হওয়ায় গাড়িটি আটকে রাখে বেশ কিছু সময়। শুঁড়ের মাথায় টাকা গুঁজে না দেওয়া পর্যন্ত শুঁড় সরাচ্ছে না হাতিটি। টাকা না দিলে উল্টো ভয় দেখানো হচ্ছে। শুধু কি তাই! হাতিটি পরিচালনা মাহুতের ইচ্ছা অনুযায়ী টাকা না দিলে পথ আগলে রাখছে হাতিটি। এদিকে শুক্রবার ঝিনাইদহ শহরের নতুন হাটখোলাসহ বিাভন্ন বাজারে হাতি নিয়ে চাঁদাবাজী করতে দেখা গেছে।

পরিবেশবিদরা বলছেন, হাতি বা বন্যপ্রাণী দিয়ে সড়কে চাঁদাবাজি করা পেনাল কোডে এটি একটি দন্ডনীয় অপরাধ। এ বিষয়ে যে কেউ আইনগত ব্যবস্থা নিতে পারেন।

সর্বশেষ পাওয়া সংবাদ