বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয়
advertisement
বিশেষ প্রতিবেদন

শার্শায় অর্ধকোটি টাকা মূল্যের ৭৮ কেজি গাঁজা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার হয়ে আনা অর্ধকোটি টাকা মুল্যের ৭৮ কেজি ভারতীয় গাঁজা মালিকবিহীন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ এপ্রিল) সকালে শার্শা উপজেলার সীমান্তবর্তী লক্ষণপুর ইউনিয়নের শালতা গ্রামের একটি মাঠ থেকে এ গাঁজার চালানটি উদ্ধার করা হয়।

যশোরের নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাদ আল নাহিয়ান শনিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, যশোরের শার্শার শালতা সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান ভারত থেকে আনা হবে এমন সংবাদে পুলিশের একটি টহলদল সেখানে গোপনে অবস্থান নেন। পরে ভারত সীমান্ত পেরিয়ে ৫/৬ জনের একটি মাদক পাচারকারীদল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাদেরকে থামার নির্দেশ দিলে তারা ১০টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ বস্তা গুলো উদ্ধার করে বস্তার মধ্যে থাকা ৭৮ কেজি গাঁজা জব্দ করেন।

উদ্ধারকৃত গাঁজার বাজার মুল্য প্রায় অর্ধ লক্ষ টাকা বলে পুলিশ জানায়। উপজেলার ফুলসারা গ্রামের বয়দার রহমান (৩৩) কে পাচারকারি হিসেবে চিনতে পারায় তাকে পলাতক আসামি করে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে পুলিশ।

সর্বশেষ পাওয়া সংবাদ