বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয়
advertisement
বিশেষ প্রতিবেদন

৬ বছরে রোহিঙ্গা ক্যাম্পে ১৫৭ খুন, চলতি বছরেই ২৫ জন

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে ২০১৭ সাল থেকে চলতি বছরের এপ্রিল মাসের ১৫ তারিখ পর্যন্ত ১৫৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ শনিবার (১৫ এপ্রিল) উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে রওশন আলী নামে এক রোহিঙ্গা নেতা (সাব মাঝি) নিহত হয়েছেন।

শনিবার (১৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে উখিয়ার বালুখালী ১৩ নম্বর ক্যাম্পের ই-২ ব্লকে এ ঘটনা ঘটে।

বিষয়টি জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ৮-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ।

রওশন আলী ওই ক্যাম্পের জালাল আহমেদের ছেলে এবং ওই ব্লকের সাব মাঝি তথা উপনেতা।

সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, রওশন আলী বিকেলে তার ক্যাম্পে নিত্যদিনের কাজে বাজারে অবস্থান করছিলেন। এ সময় ৬-৭ জন রোহিঙ্গা সন্ত্রাসী তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় তার পেটে ছুরিকাঘাত করে। খবর পেয়ে রোহিঙ্গাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। মরদেহ উখিয়া থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। অপরাধীদের ধরতে ক্যাম্পে কাজ করছে পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশের তথ্য বলছে, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ১৩০টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এরসঙ্গে চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ২৫টি হত্যাকাণ্ড হয়েছে। এ ছাড়া এপিবিএনের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন আরসার ২ নেতা।

সর্বশেষ পাওয়া সংবাদ