শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

মাল্টা চুরির অভিযোগে ২ শিশুকে গাছে বেঁধে অমানুষিক নির্যাতন

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় গাছ থেকে মাল্টা চুরির অভিযোগে দুশিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছেন প্রতিবেশী এক নারী। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

গত রোববার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ৪ নম্বর ইউনিয়নের বটতলী নুরপাড়ার নুর হোসেনের বসতঘরের সামনে উঠানে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার শিশুরা হলো- তৌহিদুল ইসলাম সাকিব (১৫) এবং সজীবুল ইসলাম ফারহান (১০)। অভিযুক্ত নারীর নাম নুর সেহের (৫০)। এদিকে এ ঘটনার পর ভুক্তভোগী শিশুদের আত্মীয় মো. শহিদ উল্লাহ (৩২) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। এরপর অভিযুক্ত নারীকে আটক করে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল ভুক্তভোগীরা প্রতিবেশী ওই নারীর গাছ থেকে মাল্টা পারায় অভিযুক্ত নুর সেহের বকাঝকা করেন। পরে তাদের আবার দেখতে পেয়ে উঠানের সামনের একটি গাছের সঙ্গে রশি দিয়ে বাঁধেন। এরপর বিশাল এক বেত দিয়ে এলোপাতাড়ি পেটান।

এ বিষয়ে অভিযোগীকারী শহিদ উল্লাহ বলেন, আহতরা আমার ভাই এবং ভাগিনা। তারা মাঠ থেকে খেলে আসার সময় বন্ধুরা মিলে প্রতিবেশী নুর সেহেরের গাছ থেকে মাল্টা পেড়ে ভাগ করে। এরপর তাদের দুজনের হাতে মাল্টা দেখে নুর সেহের গাছের সঙ্গে বেঁধে মারধর শুরু করেন। বিষয়টি জানার পর তার কাছে কারণ জানতে গেলে তিনি আমাদের ওপরও চড়াও হন। পরে স্থানীয় জনপ্রতিনিধির পরামর্শে থানায় অভিযোগ করি।

যোগাযোগ করা হলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মু. হাসান বলেন, অভিযুক্ত নারীকে আটক করে শিশু নির্যাতন মামলায় আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ