Corporate Sangbad
কর্পোরেট

কৃষি বিজ্ঞানীদের সহায়তা করছে ইউসিবি

প্রকাশিত: ১৩ জুন, ২০২৪, ৪:২৮ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট ডেস্ক: ইউসিবি এগ্রো সিএসআর প্রকল্পের আওতায় নিরাপদ সবজি উৎপাদন নিশ্চিত করতে জৈব বালাইনাশকের উপযোগিতা পরীক্ষা করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের কীটতত্ব বিভাগের বিজ্ঞানীরা।

তাঁরা বগুড়া, রংপুরের কৃষকদের মাঠে এ প্রায়োগিক গবেষণা পরিচালনা করে। গবেষক দলে আছেন ড নির্মল চন্দ্র, মুস্তাফিজুর রহমান, হারুন অর রশিদ প্রমুখ। এর আওতায় কৃষক প্রশিক্ষণ, প্রদর্শনী, মাঠদিবসে মাধ্যমে প্রযুক্তির যথার্থতা তুলে ধরা হয়।

image-47

রংপুরের মিঠাপুকুরে মাঠদিবস পালন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের কীটতত্ব বিভাগের বিজ্ঞানীরা ছাড়াও উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান, বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রোজাউল করিম সিদ্দিকসহ সংশ্লিষ্ট কৃষি উদ্যোক্তারা।

উল্লেখ্য, খাদ্যনিরাপত্তার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিতের গুরুত্ব এখন সমানভাবে অনুভূত হচ্ছে। নিরাপদ খাদ্যের প্রাপ্যতাকে অনিশ্চিত করে তুলছে কীটনাশক ও রাসায়নিকের অনিয়ন্ত্রিত ব্যবহার। বিষয়টি ভোক্তা থেকে শুরু করে নীতিনির্ধারক পর্যন্ত ভাবিয়ে তুলছে। নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবি এখন জোরালো হয়ে উঠেছে।

এই প্রেক্ষাপটে পুষ্টিমানসম্পন্ন নিরাপদ সবজি উৎপাদন ও বিপণন নিশ্চিত করতে ইউসিবি কৃষি খাতে সহায়তামূলক বিশেষ প্রকল্প ‘ভরসার নতুন জানালা’ গ্রহণ করেছে। এই প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে নিরাপদ পদ্ধতিতে সাধারণ ও উচ্চমূল্যের সবজি উৎপাদনের চাষ পদ্ধতি, জৈব সারের ব্যবহার বৃদ্ধি, ক্ষতিকর প্রভাবমুক্ত বালাইনাশক (ট্রাইকোগামা পোকা, বায়োপেষ্টিসাইড, ফেরোমেন ফাঁদ ইত্যাদি)-র ব্যবহার, সবজি সংগ্রহ, গ্রেডিং এবং বাজারজাতকরণ প্রভূতি বিষয়ে উদ্যোক্তাদের প্রযুক্তিতগ সহায়তা প্রদান করা হচ্ছে।