Corporate Sangbad
শেয়ারবাজার

নাম পরিবর্তনের অনুমতি পেলো মিডল্যান্ড ব্যাংক

প্রকাশিত: ১০ জুন, ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এখন থেকে কোম্পানিটির নাম ‘মিডল্যান্ড ব্যাংক লিমিটেড’-এর পরিবর্তে ‘মিডল্যান্ড ব্যাংক পিএলসি’ হবে। ১০ জুন থেকে কোম্পানিটি মিডল্যান্ড ব্যাংক পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করছে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।