Corporate Sangbad
অর্থ-বাণিজ্য

বাজেটের তথ্য পাওয়া যাবে যেসব ওয়েবসাইটে

প্রকাশিত: ৬ জুন, ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট সংবাদ ডেস্ক : ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (৬ জুন) ঘোষণা করা হবে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট। এটি দেশের ৫৩তম বাজেট।
এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকা।

আজ বিকেল ৩টায় জাতীয় সংসদে সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি দেশের ৫৩তম, আওয়ামী লীগ সরকারের ২৫তম এবং অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট।

বাজেট পেশ প্রসঙ্গে এক বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বাজেটকে অধিকতর অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd এবং জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে  www.nbr.gov.bd বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিল পাওয়া যাবে। এসব ওয়েবসাইট থেকে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাজেট সম্পর্কিত যেকোনো তথ্য পড়তে ও ডাউনলোড করতে পারবেন।

পাশাপাশি দেশ বা বিদেশ থেকে budgetfeedback@finance.gov.bd ইমেইলের মাধ্যমে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ পাঠানো যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, বাজেট উপস্থাপনের পরদিন অর্থাৎ আগামী শুক্রবার (৭ জুন) বিকেল ৩টায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।