Corporate Sangbad
কর্পোরেট

আইএফআইসি ব্যাংক ও বেইজ ক্যাম্প অ্যাডভেঞ্চার্স এর মধ্যে সমঝোতা স্বাক্ষর

প্রকাশিত: ৩০ মে, ২০২৪, ৫:৫৫ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট ডেস্ক: আইএফআইসি ব্যাংক পিএলসি এবং বেইজ ক্যাম্প অ্যাডভেঞ্চার্স এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ মে, ২০২৪ পল্টনস্থ আইএফআইসি টাওয়ারে এই সমঝোতা স্বাক্ষরিত হয়।

আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এন্ড চিফ অব এইচআর অ্যান্ড লজিস্ট্সি, জনাব কে এ আর এম মোস্তফা কামাল ও বেইজ ক্যাম্প অ্যাডভেঞ্চার্স এর ব্যবস্থাপনা পরিচালক জনাব তামজিদ সিদ্দিক স্পন্দন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারক হস্তান্তর করেন।

এর চুক্তির আওতায়, আইএফআইসি ব্যাংকের কর্মীদের আউটডোর অ্যাকভিটি পার্টনার হিসেবে কাজ করবে বেইজ ক্যাম্প অ্যাডভেঞ্চার্স। এই চুক্তরি লক্ষ্য হল বভিন্নি ধরণরে শারীরকি র্কাযকলাপ-ভত্তিকি র্কমসূচী প্রদান করা, যখোনে আইএফআইসি ব্যাংকরে র্কমীরা বইেজক্যাম্পরে অ্যাডভঞ্চোরস লমিটিডেরে দওেয়া সমস্ত প্যাকজে এবং বাসস্থানগুলতিে বশিষে সুবধিা পাবনে।।