Corporate Sangbad
সারাদেশ

বাড্ডায় ভবনে বিস্ফোরণে নিহত ১

প্রকাশিত: ৩০ মে, ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডা এলাকায় একটি ভবনে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৩০ মে) ভোরে বাড্ডা ডি আই টি রোডের তিনতলা ভবনের নিচ তলায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার পরপরই বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট গিয়ে উদ্ধার অভিযান চালায়। ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।