Corporate Sangbad
আন্তর্জাতিক

আদালতের রায় মানা বাধ্যতামূলক: জাতিসংঘ প্রধান

প্রকাশিত: ২৫ মে, ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে)রায় মানা বাধ্যতামূলক এবং সকল পক্ষই তা অবশ্যই মেনে চলবে।

জাতিসংঘের শীর্ষ আদালত রাফায় ইসরায়েলী অভিযান বন্ধ করার নির্দেশ দেয়ার পর শুক্রবার গুতেরেস এ কথা বলেছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, আদালতের রায় মানা বাধ্যতামূলক এবং তিনি বিশ্বাস করেন সকল পক্ষই আদালতের এ রায় মেনে চলবে।