Corporate Sangbad
আন্তর্জাতিক

মালদ্বীপে এক হাত হারানো শফিকুলকে বিমান টিকেট দিলেন রাষ্ট্রদূত

প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৩, ১০:৪৭ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

মো. ওমর ফারুক অনিক, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে নির্মাণ কাজে দুর্ঘটনাবশত গুরুতর আহত হয়ে এক হাত হারানো প্রবাসী বাংলাদেশী কর্মী মো. শফিকুল ইসলামকে দেশে ফিরে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল হতে বুধবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ দূতাবাসে একটি বিমান টিকেট হস্তান্তর করেন মালদ্বীপে অবস্থানরত হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

এ-সময় হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) মো. সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।

মো. শফিকুল ইসলাম এর দেশে বাড়ি কুড়িগ্রাম জেলার, রৌমারী উপজেলায়। তিনি আগামী ২৭ জানুয়ারি বাংলাদেশে ফিরে যাবেন।