Corporate Sangbad
রাজনীতি

মুক্তি পেলেন বিএনপি নেতা এ্যানি

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:১৮ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল জানান, বৃহস্পতিবার দুপুর ১ টা ৫০ মিনিটে বিএনপির প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জামিনে কামিশপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ১০ই অক্টোবর গভীর রাতে রাজধানীর ধানমন্ডির বাসভবন থেকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার করেছিল পুলিশ।