Corporate Sangbad
জাতীয়

যাত্রাবাড়ীতে বাসে আগুন

প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৪, ৪:০০ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে দ্য নিউ যাত্রী সেবা নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বেলা ২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।