Corporate Sangbad
রাজনীতি

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন স্পিকার

প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক: সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৫ (পীরগঞ্জ) আসনের নৌকার প্রার্থী ড. শিরিন শারমিন চৌধুরী। আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে পীরগঞ্জের লালদীঘি মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।

ভোট দেওয়া শেষে স্পিকার বলেন, নৌকা উন্নয়নের প্রতীক। আওয়ামী লীগ সরকারের আমলে পীরগঞ্জসহ দেশের মানুষের জীবন-মান উন্নয়ন হয়েছে। এগিয়েছে বহুদূর।

প্রধানমন্ত্রীর নিজের এলাকা হিসেবে এখানকার মানুষ আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের বিজয় ঘটাবেন বলেও প্রত্যাশা করেন তিনি।