Corporate Sangbad
জাতীয়

পদোন্নতি পেলেন পুলিশের ২০কর্মকর্তা

প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৪, ১:০০ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন ২০ জন কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।

পদোন্নতিপ্রাপ্তদের অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে যোগদানপত্র পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।