Corporate Sangbad
সারাদেশ

গাংনীতে মাদকসহ আটক ২

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৯ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ দু’জনকে আটক করেছে গাংনী থানা পুলিশ।

গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার খাসমহল গ্রামের মোঃ সুরমান আলীর ছেলে শরিফুল ইসলাম (২৬) ও কাজীপুর হাজীপাড়ার মৃত মোঃ খলিলুর রহমানের ছেলে খাইরুল ইসলাম(৫২)

এসময় তাদের নিকট থেকে ২৪৫ বোতল ফেন্সিডিল ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, গতকাল রাতে উপজেলার খাসমহল গ্রাম ও কাজিপুর হাজীপাড়ায় পুলিশের পৃথক দুটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।