Corporate Sangbad
কর্পোরেট

ইউনিয়ন ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের ১৬তম সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৫, ৬:১১ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট ডেস্ক: ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নবগঠিত পরিচালনা পর্ষদের ১৬তম সভা রোববার (২৬ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম, এফসিএ, স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ, মোহাম্মদ সাইফুল আলম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শফিউদ্দিন আহমেদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।