Corporate Sangbad
কর্পোরেট

খেলাপি বিনিয়োগ আদায়ে ইউনিয়ন ব্যাংকের অবস্থান কর্মসূচী

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৫, ৪:৩০ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট ডেস্ক: ইউনিয়ন ব্যাংক পিএলসি খেলাপি বিনিয়োগ আদায়ের লক্ষ্যে নানাবিধ কর্মসূচী গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে বুধবার (১ জানুয়ারী, ২০২৫) ব্যাংকের খেলাপি গ্রাহক স্বপ্ন এগ্রো ফার্ম এবং স্বপ্ন পোলট্রী ফিড এর স্বত্বাধিকারী মোহাম্মদ আমিনুল হাসান এর নিকট ব্যাংকের বকেয়া পাওনা প্রায় ৭৮ কোটি টাকা আদায়ের লক্ষ্যে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে তাঁর বাড়ির সামনে ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাগণ অবস্থান কর্মসূচী পালন করে।