Corporate Sangbad
শেয়ারবাজার

জিএসপি ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফাইন্যান্স লিমিটেড গত ৩০ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪), ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) এবং ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৪ – মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১১ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ২২ পয়সা লোকসান হয়েছিল।

৩১ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৯৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ০৫ পয়সা।

এছাড়াও, হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪ – জুন’২৪) ) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১৬ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৩ টাকা ০১ পয়সা।

৩০ জুন ২০২৪ তারিখ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৮৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ০৫ পয়সা।

অন্যদিকে, হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৪ – সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির লোকসান হয়েছে ৫ টাকা। গত বছরের একই সময়ে তা ৪ টাকা ৩০ পয়সা লোকসান ছিল।

৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ০৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ০৫ পয়সা।