Corporate Sangbad
সারাদেশ

প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ শ্রীঘরে

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বাগজোর গ্রামের আব্দুল খালিক (৭০) নামক এক বৃদ্ধ প্রতিবন্ধী যুবতী ধর্ষণের অভিযোগে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে আটককৃত বৃদ্ধকে জেলহাজতে প্রেরণ করেছে ।

পুলিশ জানায়, ২৩ নভেম্বর রাতে আব্দুল খালিক এক প্রতিবন্ধী যুবতী (২৭) জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের শিকার যুবতীকে পরিবারের লোকজন কুলাউড়া হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) -ভর্তি করেন। হাসপাতাল সুত্রে খবর পেয়ে পুলিশ ওই যুবতীকে উদ্ধার করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে কুলাউড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। ধর্ষণের অভিযোগে আটক বৃদ্ধ আব্দুল খালিককে সোমবার জেলহাজতে প্রেরণ করা হয়।

এব্যাপারে কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, ধর্ষককারী বৃদ্ধকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।