Corporate Sangbad
কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪০৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৪, ৬:০২ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের ৪০৮তম সভা বৃহস্পতিবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পর্ষদের পরিচালক মোঃ শাহীন উল ইসলাম, মোঃ আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী, ব্যাংকের কোম্পানি সচিব মোঃ নিজাম উদ্দিন ভূঁঞা এবং সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন।