Corporate Sangbad
শেয়ারবাজার

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রয় সম্পন্ন

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৪, ১:৫১ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের মার্কেন্টাইল ব্যাংকের এক উদ্যোক্তা শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, উদ্যোক্তা এ. কে. এম. শাহেদ রেজা ৫৮ লাখ শেয়ার বিক্রয় করেছেন। বর্তমান বাজার দরে ডিএসইর পাবলিক মার্কেটে শেয়ার বিক্রয় করেছেন তিনি।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর তিনি শেয়ারগুলো বিক্রয়ের ঘোষণা দিয়েছিলেন।