Corporate Sangbad
কর্পোরেট

নিটল ইন্স্যুরেন্স ও গার্ডিয়ান লাইফের নতুন যাত্রা শুরু

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৪, ৫:৪৩ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট ডেস্ক : নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নিটল ইন্স্যুরেন্সের গ্রাহকরা গার্ডিয়ান লাইফের বীমা সলিউশনের সুযোগ পাবে।

নিটল ইন্স্যুরেন্স ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের এই উদ্যোগ উভয় প্রতিষ্ঠানের গ্রাহকদের জীবন বীমা এবং সাধারণ বীমার বিকল্পের পাশাপাশি সমন্বিত বীমা সুবিধা দিতে সাহায্য করবে।

এই চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ এর সিইও, শেখ রকিবুল করিম, এফসিএ; এবং নিটল ইন্স্যুরেন্সের পক্ষ থেকে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মেসবাহ উল আলম চৌধুরী (অব.), অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অফ এইচআর। আরও উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।